IMD Rain Alert: আগামী ২ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের ৩ জেলায় আছড়ে পড়তে পারে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং দমকা হাওয়া। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর সর্বশেষ সতর্কতায় বজ্রপাত ও ঘণ্টায় ৩০–৫০ কিমি বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।