আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার উপর অবস্থানরত নিম্নচাপ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
