IMD South Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হওয়ার সম্ভাবনার জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ৭২ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।