বৃহস্পতিবার ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায়।শুক্রবারও ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হবে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উইকেন্ডে আপাতত কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।