IMD Weather Update: মঙ্গলবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছে। বুধবারও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি-বজ্রপাত তাণ্ডব চালাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে দুর্যোগের কথা বলা হয়েছে। যে কারণে আগে থেকেই আমজনতাকে সাবধান করে দিয়েছে হাওয়া অফিস।