Last Updated:
Imran Khan: ইমরান খান কি আদৌ জীবিত? প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগের মধ্যেই বিস্ফোরক দাবি এক পাক সাংবাদিকের। তিন শীর্ষ সামরিক সূত্রের বরাত দিয়ে তাঁর দাবি, ইমরান খান ‘আর নেই’। যদিও এই দাবির কোনও স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ এখনও মেলেনি।
ইসলামাবাদ: বহুদিন ধরেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ এর মধ্যেই বিস্ফোরক দাবি পাক সাংবাদিকের৷ তাঁর দাবি, জেলেই নাকি মৃত্যু হয়েছে ইমরানের৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি৷ তবে, ওই সাংবাদিকের দাবি ঘিরে উত্তাল পাকিস্তান তথা বিশ্বের রাজনৈতিক মহল৷
