যে বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন
সরকারি পোর্টাল ব্যবহার করুন: Income Tax Notice যাচাই করার জন্য সবসময় আয়কর বিভাগের সরকারি e-Filing Portal ব্যবহার করুন।
ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন: অজানা ই-মেল, SMS বা WhatsApp-এর মাধ্যমে আসা সন্দেহজনক লিঙ্কে কখনও PAN নম্বর, e-Filing Password, ব্যাঙ্ক OTP বা অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য দেবেন না।
সময়সীমা মেনে চলুন: নোটিসে জবাব দেওয়ার যে শেষ তারিখ উল্লেখ করা রয়েছে, তার মধ্যেই response জমা দেওয়ার চেষ্টা করুন।
প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন: জবাব দেওয়ার আগে Form 16, Form 26AS, AIS, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক আর্থিক নথির সঙ্গে ITR-এর তথ্য মিলিয়ে নিন।
৩১ জুলাই ২০২৬-এর ITR filing deadline পেরিয়ে যাওয়ার পর Income Tax Notice পাওয়া মানেই বড় কোনও সমস্যায় পড়েছেন, এমনটা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নোটিসটি উপেক্ষা না করা।
