নয়াদিল্লি: ভারত ও বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন সময়ে বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়৷ এই দুই দেশ বেশ কিছুক্ষেত্রে একে অপরের কঠিনতম প্রতিপক্ষ৷ প্রতিবেশী বাংলাদেশের বাজারে একটি নতুন খেলা শুরু হয়েছে। চিন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও, ভারত অল্প ব্যবধানে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম অংশীদারের স্থান দখল করে নিয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে, ভারতের অংশ দাঁড়িয়েছে ৮.৪৭%, যেখানে যুক্তরাষ্ট্রের অংশ কমে ৮.৪৬%-এ দাঁড়িয়েছে। চাল, পেঁয়াজ, চিনি এবং শিল্প কাঁচামালের সরবরাহ ভারতকে এই বিশেষ অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষিণ এশিয়ার পরিবর্তিত বাণিজ্য গতিপ্রকৃতি ভবিষ্যতে ভারতের শক্তিশালী করার পথে এগিয়ে নিয়ে যাবে৷
