Last Updated:
Indian Railways: পরিদর্শনের আওতায় বন্দে ভারত স্লিপার কোচগুলির গুণগত মানদণ্ড পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল। সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা এবং রক্ষণাবেক্ষণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়েছে।
গুয়াহাটি: শ্রী আর. রাজাগোপাল, সদস্য ট্র্যাকশন ও রোলিং স্টক (এমটিআরএস), রেলওয়ে বোর্ড উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ কামাখ্যা কোচিং ডিপোর গুরুত্বপূর্ণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধাসমূহের ব্যাপক পরিদর্শন করেন, যেখানে ক্রু ওয়েলফেয়ার, রোলিং স্টকের রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই পরিদর্শনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময়, এমটিআরএস কামাখ্যার রানিং রুম ও ক্রু লবি পরিদর্শন করে, সেখানে বন্দে ভারত স্লিপার এবং অন্যান্য প্রিমিয়াম ট্রেনের ক্রু সদস্যদের জন্য উপলব্ধ বিশ্রাম সুবিধা ও আনুষঙ্গিক ব্যবস্থাগুলি পর্যালোচনা করা হয়। রেলওয়ে কর্মচারীদের জন্য স্বাচ্ছন্দ্য ও কর্মতৎপরতার উচ্চ মানদণ্ড বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
কামাখ্যাস্থিত কোচ রক্ষণাবেক্ষণ ডিপোতে, এমটিআরএস ভারতের প্রথম বন্দে ভারত রেকটি পরিদর্শন করেন এবং ডিপো দ্বারা গ্রহণ করা বিভিন্ন রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেন। পিট লাইনে, রোলিং স্টকের অবস্থা পর্যবেক্ষণের নতুন ও উন্নত পদ্ধতিসমূহ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করা হয়। এমটিআরএস কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে, তাদের নিষ্ঠার প্রশংসা করেছে এবং বেশ কিছু নতুন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করেছে।
পরিদর্শনের আওতায় বন্দে ভারত স্লিপার কোচগুলির গুণগত মানদণ্ড পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল। সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা এবং রক্ষণাবেক্ষণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়েছে। আধিকারিকরা এমটিআরএসকে লামডিং ডিভিশনে বিকশিত করা প্রযুক্তি-ভিত্তিক রোলিং স্টক ও ট্র্যাক পর্যবেক্ষণ ব্যবস্থাগুলির সম্পর্কে অবহিত করেন। এই পদক্ষেপগুলির লক্ষ্য হল সমগ্র জোনে রেল পরিচালনের ক্ষেত্রে ভবিষ্যদ্বাণীমূলক রক্ষণাবেক্ষণ, পরিচালনগত সুরক্ষা এবং সামগ্রিক দক্ষতা উন্নত করা।
এমটিআরএস আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছে, যেখানে রেলওয়ে পরিচালনায় ধারাবাহিক উদ্ভাবন, সুরক্ষা সচেতনতা ও টিম ওয়ার্কের ওপর জোর দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম পরিচালন পদ্ধতি গ্রহণের মাধ্যমে আধুনিকীকরণ, সুরক্ষা বৃদ্ধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যপ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
Kolkata,West Bengal
