Last Updated:
Indonesia Ferry Fire: ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের৷ জানা গিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন৷
ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন৷ রবিবার, এই মর্মান্তিক ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থা৷
সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। রবিবার দুপুর পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
জানা গিয়েছে, ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথেই রবিবার সকালে হঠাৎ আগুন লাগে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে ফেরিটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে সমুদ্রপথে জোরকদমে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
