Last Updated:
সত্যি সা রে গা মা পা-য়ের মঞ্চে কী হয়? সবটাই কী লোক দেখানো, সবই কি শুধুই ব্যবসার জন্য? জানুন আসল কথা৷ দেখুন ভিডিও
কলকাতা: জনপ্রিয় বাংলা গানের রিয়ালিটি শো সা রে গা মা পা৷ আগামি রবিবার, ২৮ জুন আসছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে৷ অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে এবার সৃজন, সায়ন্তনী, গাতশ্রী, আষুষ, বিশ্বপ্রিয়৷ কে হবেন জয়ী? তা জানতে আর কয়েকদিনের অপেক্ষা৷ তবে রিয়ালিটি শো নিয়ে অনেক সময় অনেক বিতর্ক তৈরি হয়েছে৷
বিভিন্ন ক্ষেত্রে এও বলা হয়ে যে রিয়ালিটি শোয়ের চমকের জন্য স্ক্রিপ্টও তৈরি হয়ে থাকে৷ এবং সেই মতোই এগোয়ে শো৷ ফলে দর্শকরা যা দেখেন, তা আসলে সিরিয়ালের মতো স্ক্রিপ্ট লেখা থাকে৷ হঠাৎ করে কিছুই হয় না৷ মানে কেউ যদি দর্শকদের পছন্দে এগিয়ে থাকেন, যাকে দিয়ে মনে হয় শোয়ের টিআরপি বেশি হবে, তাঁকে নিয়ে বেশি মাতামাতি করা হতে পারে৷ এমনই অভিযোগ করেছেন সুনিধি চওহান৷ তিনি নিজেও রিয়ালিটি শো থেকে উঠে এসেছেন৷
বলিউডে নিজের নাম-খ্যাতি অর্জন করেছেন৷ এখনও তিনি সমান জনপ্রিয়৷ প্লেব্যাক হোক বা স্টেজে পারফরমেন্স হোক, সবেতেই কাঁপিয়ে দেন সুনিধি৷ সেই সুনিধির এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল৷ আবারও সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই রিলটি৷ যেখানে স্পষ্ট করে সুনিধি বলেন যে কীভাবে তিনি এই ঘটনার শিকার হন৷ একসময়ের রিয়ালিটি শোয়ের প্রতিযোগী এবং জয়ী সুনিধি পরবর্তীতে মিউজিক রিয়ালিটি শোয়ের বিচারক হন৷ কিন্তু সেখানে তাঁকে অযৌক্তুক প্রস্তাব দেওয়া হয়৷ যা শুনে আঁতকে যান গায়িকা৷
তাঁকে বলা হয়েছিল যে চ্যানেল কর্তৃপক্ষ এক নির্দিষ্ট প্রতিযোগীকে এগিয়ে নিয়ে যেতে চান, ফলে তিনিও যেন তাকে নিয়ে ভাল কথা বলেন৷ এতেই বেঁকে বসেন সুনিধি এবং তিনি সেই শো ছেড়ে দেন৷ এবং পরে এক সাক্ষাৎকারে রিয়ালিটি শোয়ের দুরবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি৷ রিয়ালিটি শো আর রিয়াল নেই, এমনই কথা বলে বোমা ফাটান বলিউডের বিখ্যাত গায়িকা৷
বাংলার সা রে গা মা পা-তে কী হয়? সত্যিই কী এখানেও চলে এমন অব্যবস্থা? এই নিয়ে অন্য মত শোনা গিয়েছে এই শোয়ের মেন্টর রথীজিৎ চট্টোপাধ্যায়ের কাছে৷ বাংলার একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয় অনেক সময় অভিযোগ ওঠে যে বিপুল অঙ্কের টাকার বদলে রিয়ালিটি শো-য়ে ঢুকতে পারে প্রতিযোগীরা৷ অনেকেই নাকি অভিযোগ তোলেন যে ১ বা দেড় লাখ টাকার বিনিময় শোয়ে সুযোগ পাওয়া যায়৷ কিন্তু এটা একেবারেই ভুল কথা, বলছেন রথীজিৎ৷ তিনি বলেন যে সা রে গা মা পা-যে এখনও স্বচ্ছ্বতা বজায় রেখেই টিম সিলেক্ট করা হয় এবং পরবর্তীতে সেই স্বচ্ছ্বতা ধরে রাখা হয়৷
ফলে তর্ক-বিতর্ক চলতেই থাকবে৷ কিন্তু তাতে এই শোগুলোর টিআরপি-তে কোনও ঘাটতি আসবে না৷ আপাতত অপেক্ষা সা রে গা মা পা-র গ্র্যান্ড ফিনালে৷ সেখানে কার মাথায় উঠবে সেরার সেরা খেতাব, তা দিকেই নজর গোটা বাংলার৷
Kolkata,West Bengal
