Last Updated:
Jalpaiguri News: ভোটের ফল প্রকাশের পর জলপাইগুড়ি শহরে ও গ্রাম অঞ্চলে শুরু হয়েছে রং বদলের পালা। নীল-সাদা সরিয়ে এখন দাপট দেখাচ্ছে গেরুয়া রং। এর ফলে কাজের চাপে নাভিশ্বাস রং মিস্ত্রিদের, লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরাও।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভোটের পরই ‘গেরুয়া ঝড়’! রং মিস্ত্রি থেকে ব্যবসায়ী, সবার মুখে হাসি! গেরুয়া ছোঁয়ায় রঙিন হচ্ছে জলপাইগুড়ি, চাঙ্গা ব্যবসা ও শ্রমিক মহল। ভোটপর্ব শেষ হতেই বদলে যেতে শুরু করেছে জলপাইগুড়ির রংয়ের ছবি। শহরের একাধিক অঞ্চল অফিস, গেট, এমনকি রাস্তার ধারের দেওয়ালেও এখন চোখে পড়ছে গেরুয়া রংয়ের দাপট। আগে যেখানে নীল সাদা ছিল প্রধান, সেখানে এখন ধীরে ধীরে জায়গা নিচ্ছে গেরুয়া, আর এই পরিবর্তনই হয়ে উঠেছে শহরের গ্ৰামের নতুন চর্চার বিষয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করে রঙয়ের কাজ বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে রং মিস্ত্রি থেকে শুরু করে রং ব্যবসায়ীদের। রং শ্রমিকই রতন চক্রবর্তী জানাচ্ছেন, ভোটের আগে যেখানে কাজের চাপ কম ছিল, এখন সেখানে একের পর এক অর্ডার আসছে। ফলে আয়ও বেড়েছে তাঁদের। শ্রমিকদের সঙ্গে লাভের মুখ দেখছেন রং বিক্রেতারাও।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal