পাশাপাশি সাধারণ কসমেটিক ও স্কিন কেয়ারের মধ্যে থাকছে ব্রণের দাগ দূর করা, স্ট্রেচ মার্ক কমানো এবং সামগ্রিক ত্বক পুনরুজ্জীবিত করার সুবিধা। এখানেই শেষ নয়, বার্ধক্যজনিত বলিরেখা দূর করা, সার্জারি ছাড়াই ফেস লিফটিং, অ্যান্টি-এজিং সলিউশন, ফেসিয়াল কনট্যুরিং এবং স্কিন টাইটনিং-এর মতো চিকিৎসার পাশাপাশি ফিলার এবং বটুলিনাম ইনজেকশনের সুবিধাও মিলবে।
