সাংবাদিক সিমি চান্দোক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এই পুরনো ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, “কঙ্গনা যখন ‘রিভলভার রানি’-র শুটিং করছিলেন, সেই কঠিন সময়ের কথা মনে করে অভিনেতা বীর দাস হয়তো এখনও কাঁদছেন। দৃশ্য অনুযায়ী, কঙ্গনা বীরকে আবেগভরে চুম্বন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। এরই মধ্যে তিনি বেচারা বীর দাসের ঠোঁটে কামড় দেন এবং সেখান থেকে রক্ত ঝরতে শুরু করে।”
