Last Updated:
Karnataka Zipline Accident: রিসর্টে জিপলাইন রাইডেই বিপত্তি, ৪০ ফুট নিচে পড়ে ভাঙল হাত-পা! গাফিলতির অভিযোগ পরিবারের।
কলকাতা: কর্ণাটকের একটি রিসর্টে জিপলাইন রাইড চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। অভিযোগ, মাঝপথে জিপলাইনের নিরাপত্তা লক ছিঁড়ে যাওয়ায় প্রায় ৪০ ফুট নিচে পড়ে যান বিজয়পুরার বাসিন্দা কুবের সুরপুর। গত ৩ জুলাই ভাই প্রশান্তের সঙ্গে স্টার্লিং রিভার রিসর্টে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। পুরো ঘটনাটি প্রশান্তের মোবাইল ফোনে রেকর্ডও হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, জিপলাইনে স্বাভাবিকভাবেই এগোচ্ছিলেন কুবের। হঠাৎই নিরাপত্তা লক খুলে গিয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন। দুর্ঘটনায় তাঁর দু’টি হাত ও দু’টি পা ভেঙে যায়। পাশাপাশি স্নায়ুতেও গুরুতর আঘাত লাগে।
প্রথমে তাঁকে দান্ডেলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিজয়পুরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য মিরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের মতে, হাত ও পায়ে আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
Kolkata,West Bengal
