Last Updated:
কেতনের বাবা দাবি করেছেন যে, লোহাগড় দুর্গ ভ্রমণের আগে থেকেই সিয়া অস্বাভাবিক আচরণ করছিল৷ সামান্য বিষয়ে প্রায়ই মেজাজ হারাত৷
পুণে: যত দিন যাচ্ছে, তত যেন জটিল হচ্ছে এই রোমহর্ষক হত্যাকাণ্ড৷ কেতন আগরওয়ালের পরিবার সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন অবশেষে। অভিযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে, পুনের লোহাগড় দুর্গে যাওয়ার আগে সিয়া অস্বাভাবিক আচরণ করছিলেন৷ কেতনের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়াল এফআইআর-এ অভিযোগ করেছেন, কেতন সম্প্রতি পরিবারকে জানিয়েছিল সিয়া অস্বাভাবিক আচরণ করছে এবং সামান্য বিষয়ে প্রায়ই মেজাজ দেখাচ্ছে৷ ২৩জুনের এফআইআর-এ আরও দাবি, ৪ঠা জুন কেতন সিয়াকে নিয়ে যেতে রাজি না হওয়ায় তারা লোহাগড় দুর্গে যাওয়ার পরিকল্পনাটি বাতিল করে দেয়৷ এর ফলে সিয়া অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে।
কেতনের বাবা বিশাল আগরওয়ালের দাবি, মাথার ‘পরচুলার’ জন্যই হয়তো তাঁর ছেলেকে হত্যা করেছে সিয়া ও তার প্রেমিক! শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন মৃত কেতনের বাবা পুণের ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ সাংবাদিকদের সামনে ধরা গলাতেই তিনি বলেন, ‘‘আমরা আগেই সিয়া গোয়ালের পরিবারকে জানিয়েছিলাম যে কেতন মাথায় একটি ছোট হেয়ার প্যাচ ব্যবহার করে। কিন্তু এটা কি কাউকে খুন করার মতো কারণ হতে পারে?’’ পুনেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেছেন ব্যবসায়ী বিশাল আগরওয়াল৷ তিনি জানালেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, অভিযুক্তদের যেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মামলার দ্রুত বিচার হবে। এছাড়াও আমাকে জানানো হয়েছে যে এই মামলায় একটি SIT গঠন করা হয়েছে।’’
পুলিশ আরও অভিযোগ করেছে যে, সিয়া চেতন চৌধুরীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, তবে তাকেও বিয়ে করতে রাজি ছিলেন না। তদন্তকারীদের সন্দেহ, চেতনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তিনি কেতনকে হত্যার ষড়যন্ত্রেও জড়িত ছিলেন। তদন্তে জানা গিয়েছে, গত বছর দীপাবলির একটি অনুষ্ঠানে সিয়া ও চেতন চৌধুরীর প্রথম পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ১৮ জুন পুণের কাছে লোহাগড় দুর্গে একটি খাদে পড়ে মারা যান কেতন। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করা হয়েছিল, কারণ সিয়া কেতনের পরিবারকে জানিয়েছিলেন যে ট্রেকিংয়ের সময় তিনি পা পিছলে খাদে পড়ে গিয়েছিলেন। পরে অবশ্য ঘুরে যায় তদন্তের মোড়৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
