Last Updated:
Metro Rail: ১৭ মে রবিবার তারিখে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত অংশে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। ১৮ মে, সোমবার তারিখ থেকে ব্লু লাইনের সম্পূর্ণ পথে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত, স্বাভাবিক মেট্রো পরিষেবা পুনরায় শুরু হবে।
কলকাতাঃ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ‘রেক রিভার্সাল’ (ট্রেনের দিক পরিবর্তন) সুবিধার জন্য ১৭ মে, রবিবার ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন দুটির মধ্যবর্তী অংশে ‘ওয়ার্কিং ট্রাফিক ব্লক’ (কার্যকালীন যান চলাচল বন্ধ) থাকবে। কবি সুভাষ মেট্রো স্টেশনে চলমান সংস্কার ও মেরামতের কাজের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে। ফলস্বরূপ, ওই দিন শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন দুটির মধ্যবর্তী অংশে কোনও মেট্রো পরিষেবা উপলব্ধ থাকবে না।
তবে, ওই দিন অর্থাৎ ১৭ মে, রবিবার তারিখে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত অংশে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। ১৮ মে, সোমবার তারিখ থেকে ব্লু লাইনের সম্পূর্ণ পথে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত, স্বাভাবিক মেট্রো পরিষেবা পুনরায় শুরু হবে। প্রায় অনেকদিন হয়ে গিয়েছে কবি সুভাষ মেট্রো বন্ধ রয়েছে। স্টেশনকে ভেঙে নতুন করে আবার তৈরি করা হচ্ছে।
Kolkata,West Bengal
May 15, 2026 12:15 PM IST
