Last Updated:
Kulik Bird Sanctuary: সপ্তাহান্তের ছুটিতে কাছেপিঠে ঘুরতে যেতে পছন্দ করেন অনেকেই। এমনই একটি ঠিকানা হল কুলিক পাখিরালয়। হাতে ২-৩ দিনের ছুটি থাকলে এখান থেকে ঘুরে আসতেই পারেন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ উত্তরবঙ্গ ভ্রমণ মানেই শুধু দার্জিলিং কিংবা কালিম্পং নয়। এই জায়গাগুলি ছাড়াও উত্তরবঙ্গের বুকে আরও বহু ঘোরার জায়গা রয়েছে। এমনই একটি টুরিস্ট স্পট হল কুলিক পাখিরালয়। এখানে রঙবেরঙের পাখি দেখে ভরে যেতে পারে আপনার মন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর দিনাজপুর। এই জেলায় একাধিক টুরিস্ট স্পট রয়েছে। এর মধ্যে অন্যতম রায়গঞ্জ বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। পর্যটকদের কাছে এই স্থান অবশ্য কুলিক পাখিরালয় নামেই বেশি জনপ্রিয়। প্রত্যেক বছর এখানে ছুটে আসেন বহু মানুষ।
জানা যায়, বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ হাজার হাজার পাখির সমাগমে ভরে ওঠে এই কুলিক পাখিরালয়। যদিও প্রায় সারা বছরই পাখি দেখার জন্য এখানে পর্যটকেরা ভিড় করেন। তাই সপ্তাহান্তের ছুটিটা একটু অন্যরকমভাবে কাটাতে চাইলে উত্তর দিনাজপুরের এই টুরিস্ট স্পটে চলে আসতেই পারেন। বিভিন্ন ধরনের পাখি দেখে মন ভরে যেতে পারে আপনার।
Uttar Dinajpur,West Bengal
Kulik Bird Sanctuary: রঙবেরঙের পাখি দেখার সেরা ঠিকানা! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসতে পারেন কুলিক পাখিরালয়, ভরে যাবে মন
