দিল্লি সরকারের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৯,১৪৪টি অনলাইন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩,১৫৮টি আবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং আবেদনকারীদের যোগ্য বলে বিবেচনা করা হয়েছে।
কীভাবে মিলবে এই টাকা?
১,৫০০ মহিলার নামে খোলা রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্টে জমা হবে।বাকি ₹১,০০০ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT-এর মাধ্যমে)।কারা আবেদন করতে পারবেন?
পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে।আবেদনকারী, তাঁর স্বামী অথবা বাবা-মা কমপক্ষে ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে।পরিবারের তিনটির বেশি সন্তান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।আবেদন করতে কী কী নথি লাগবে?
আধার কার্ডভোটার পরিচয়পত্রপাসপোর্ট সাইজের ছবিস্বাক্ষরবাসস্থানের প্রমাণপত্রবয়সের প্রমাণপত্রDBT-এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যঅনলাইনে কীভাবে আবেদন করবেন?
১. দিল্লি লক্ষ্মী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যান।
২. ‘Apply’ অপশনে ক্লিক করে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩. লগ-ইন করে যোগ্যতা যাচাইয়ের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর দিন।
৪. নিজের নাম, ঠিকানা-সহ ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
৫. পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য দিন।
৬. DBT-এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লিখুন।
৭. নির্ধারিত ফরম্যাটে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৮. আবেদনপত্র ভালোভাবে যাচাই করে অনলাইনে জমা দিন।
৯. আবেদন জমা হওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট রসিদ পাবেন। সেটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।