এছাড়াও, ওটিপি সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। ১ মে থেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রে ওটিপি-ভিত্তিক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।এখন থেকে শুধুমাত্র বুকিং বা রসিদ দেখিয়ে গ্রাহকরা আর সিলিন্ডার নিতে পারবেন না। বুকিংয়ের পর তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি (ডেলিভারি অথেন্টিকেশন কোড) পাঠানো হবে, সেটি জানানোও বাধ্যতামূলক।সরকারের মতে, এই পদ্ধতি ইতিমধ্যেই ৯৪.৫ শতাংশেরও বেশি ডেলিভারিতে ব্যবহার করা হচ্ছে, যার ফলে গ্যাসের অপব্যবহার ও অন্যত্র সরিয়ে দেওয়া রোধ করা সম্ভব হয়েছে।
