Last Updated:
চার মাস পর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১৭৪ টাকা কমল৷ ফলে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম কমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
অবশেষে বেশ কয়েক মাস বাদে সস্তা হল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম৷ রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি সূত্রের খবর, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১৭৪ টাকা করে কমতে চলেছে৷ ফলে কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম দাঁড়ালো ৩০৮১ টাকা ৫০ পয়সা৷ আগামিকাল, ১ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে৷
তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমলেও ১৪.২ কেজির বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে৷ ১৪.২ কেজির সিলিন্ডারের বর্তমান দাম ৯৬৮ টাকা৷
গত ২৮ ফেব্রুয়ারি ৩১ টাকা বেড়ে বাণিজ্যিক রান্না গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১৮৭৫ টাকা প্রতি সিলিন্ডার৷ ইরান- আমেরিকার সংঘাত বাড়তে থাকে কমে এলপিজি-র জোগান৷ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ তলানিতে এসে ঠেকে৷ এর পর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে তা পৌঁছয় ৩২৫৫.৫০ টাকায়৷
ইরান আমেরিকা যুদ্ধের জেরে এলপিজি আমদানিতে টান পড়ায় ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্রীয় সরকার৷ দু দফায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বৃদ্ধি করে ৯৬৮ টাকাতে পৌঁছেছে৷
তবে কিছু দিন রান্নার গ্যাস সিলিন্ডার জোগানে সঙ্কট চললেও বর্তমানে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে৷
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
Jun 30, 2026 11:05 PM IST
