Last Updated:
Missing Daughter-Father Viral News: নিখোঁজ হয়ে যাওয়া তরুণী দময়ন্তী ফিরেছে বাড়ি, তবে প্রায় ৪ মাস ধরে নিখোঁজ অমৃতা, কবে ফিরবে বাড়ি? হাল ছাড়তে নারাজ বাবা ও প্রশাসন
বীরভূম, সৌভিক রায়: সময়টা নেহাত কম না, এক দুই করতে করতে পেরিয়ে গিয়েছে চার চারটে মাস! কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি বীরভূম জেলার সিউড়ির বছর ২৪-এর নিখোঁজ তরুণী অমৃতা সিংহের। চলতি বছর ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অমৃতা। জেলা পুলিশ এবং সিআইডি আধিকারিকরা দীর্ঘদিন ধরে একযোগে তদন্ত চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র হাতে আসেনি। তবু হাল ছাড়তে নারাজ পরিবার, অন্যদিকে প্রশাসনও আশাবাদী। ইতিমধ্যে ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয় পরিবার।
এ প্রসঙ্গে মন্ত্রী জানান, “এখনও পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ সূত্র মিলছে না, তাঁর বাবা দাবি করছে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু নিয়ে বেরয়নি, তবে আমার বিশ্বাস সময় লাগতে পারে, কিন্তু অমৃতাকে খুঁজে পাওয়া সম্ভব হবে।” এই সবকিছুর মাঝে হাওড়ার জাতীয় স্তরের শুটার দময়ন্তী নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় উদ্ধার হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ।
Birbhum,West Bengal
