Last Updated:
Mithun Chakraborty Hospitalized: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গেছেন৷
কলকাতা: হাসপাতালে ভর্তি বলিউডের ডিস্কো ডান্সার৷ গত দুই বছর আগে হাতে চোট পেয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ হাতে অস্ত্রোপচার হয়েছিল এবং বসেছিল প্লেট। সেই প্লেট খোলার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী।
