Last Updated:
Murshidabad News: পরিবারের একাধিক সদস্যকে চাকরি দেওয়ার নামে প্রায় ৯৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের জালে দুই ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন প্রাক্তন বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এর আগে কেন্দ্রীয় এজেন্সির হাতেও গ্রেফতার হয়েছিলেন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই তৎপর রাজ্যে পুলিশ। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে বড়ঞা থানার পুলিশের হাতে গ্রেফতার করা হয় দু’জনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, শিক্ষক দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ ও মিহির চন্দ্র সাহাকে গ্রেফতার করে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় বীরভূম জেলার শান্তিনিকেতন থানা এলাকার ভাড়া বাড়ি থেকে কৌশিক ঘোষকে গ্রেফতার করে পুলিশ। মিহির চন্দ্র সাহাকে সাঁইথিয়া থানার কুনুরি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
