Last Updated:
Nabanna News: আগামিকাল, নবান্নের বৈঠকে রাজ্যের পাটভিত্তিক শিল্প, মূল্য সংযোজন, গ্রামীণ উদ্যোগ ও মহিলাদের আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
কলকাতা: আজ, সোমবার ও আগামিকাল, দু’দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন, আবাসন, কর্মসংস্থান ও কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
আজকের পাশাপাশি, আগামিকাল নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ ওই বৈঠকে থাকবেন মুখ্যসচিব, রাজ্য ও কেন্দ্রের শীর্ষ আধিকারিকেরা।
ব্যারাকপুরের ICAR-CRIJAF-এর পাটচাষি, কৃষি বিজ্ঞানী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন কেন্দ্রীয় মন্ত্রী। পাটচাষের সমস্যা, জলসংকট, উৎপাদন খরচ, বাজারদর ও আধুনিক প্রযুক্তি নিয়ে কৃষকদের মতামত শুনবেন তিনি।
রাজ্যে বিনিয়োগ টানতে নবান্নে বিশেষ বৈঠক হয় সোমবার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিল্প নিয়ে যে মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়েছে সেই ৬ সদস্যের টিম বাংলায় লগ্নি টানতে বিশেষ উদ্যোগী হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন শিল্প গোষ্ঠীর কাছে বাংলায় বিনিয়োগ করার আহবান জানাবেন তাঁরা। বাংলায় ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে ব্লু- প্রিন্ট তৈরি করবে। শিল্প বিনিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গের নীতি ও কর ছাড় নিয়ে আলোচনা করবে শিল্পগোষ্ঠীর সাথে। ইন্সেন্টিভ নিয়ে কী কী নীতি তৈরি করা হবে, তা নিয়েও আজ পর্যালোচনা হয়েছে বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি, বাজেটে শিল্প সংক্রান্ত যে বিভিন্ন পরিকল্পনার কথা বলা হয়েছে তা কিভাবে কার্যকরী করা হবে তা নিয়েও আজ বৈঠকে পর্যালোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।ব্রেক দিতে পারো এসাইনমেন্ট। বিস্তারিত আছে।
