Last Updated:
Nadia News: কোভিডের ধাক্কায় ভেঙে পড়ে নবদ্বীপের প্যান্ট, গেঞ্জি, জাঙ্গিয়া তৈরির ক্ষুদ্র শিল্প। বন্ধের মুখে বহু কারখানা। কাজ হারিয়ে কারিগররা পরিযায়ী শ্রমিকের পথ বেছে নেন। তবু সু-দিনের আশায় হোসিয়ারি কারখানার মালিকরা।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপ ব্লকের বিভিন্ন গ্রামে একসময় রমরমিয়ে চলত গেঞ্জি কাপড়ের প্যান্ট ও জাঙ্গিয়া তৈরির ক্ষুদ্র শিল্প। কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই শিল্প আজ প্রায় বন্ধের মুখে। তবুও নতুন করে বাজার ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন শ্রমিক ও কারখানা মালিকেরা।
নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের গাজনতলা পূর্বপাড়ার বাসিন্দা সজল দেবনাথ প্রায় ২০ বছর আগে কলকাতার উল্টোডাঙা থেকে এই কাজ শিখে নিজের গ্রামে কারখানা গড়ে তোলেন। ছোট থেকে ১০ বছর বয়সী শিশুদের প্যান্ট ও জাঙ্গিয়া তৈরি হত তাঁর কারখানায়। ধীরে ধীরে এলাকার বহু যুবক এই কাজ শিখে ছোট-বড় কারখানা তৈরি করেন। চরমাজদিয়া, চরব্রহ্মনগর, স্বরূপগঞ্জ, ফকিরতলা ও মহেশগঞ্জেও ছড়িয়ে পড়ে এই শিল্প।
শ্রমিক বিজয় দেবনাথের কথায়, “সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও ঠিকমতো মজুরি মেলে না। তবু এই কাজ ছাড়া অন্য কিছু জানি না।” তবে সকলেরই আশা, বাংলায় নতুন সরকার গঠন হয়েছে এবার আশার আলো দেখছেন পরিযায়ী শ্রমিকরা, পুনরায় ফিরে আসবেন নিজের ঘরে। শিল্প বাড়বে, ব্যবসা বৃদ্ধি পাবে। বাজার পরিস্থিতি আবার স্বাভাবিক হলে এই হারিয়ে যেতে বসা শিল্প নতুন করে প্রাণ ফিরে পাবে।
Nadia,West Bengal
Nadia News: খরচ বাড়ছে, লাভ কমছে! ধুঁকছে নবদ্বীপের হোসিয়ারি শিল্প, বন্ধের মুখে বহু কারখানা, সুদিনের আশায় দিন গুনছেন কারিগররা