বাংলাবাসীকে ভোটদানে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।’
অমিত শাহ লিখেছেন, ‘আমি বঙ্গবাসী সকল ভোটারদের, বিশেষ করে মা-বোন ও যুবসমাজের কাছে আবেদন জানাই যে, আপনারা বেশি সংখ্যায় ভোটদান করুন, যাতে বাংলাকে ভয়, সিন্ডিকেট ও দুর্নীতির শাসন থেকে মুক্ত করা যায়। আপনাদের একটি ভোট বাংলার গৌরব পুনঃপ্রতিষ্ঠা করার পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে।’
আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা।
আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে…
— Narendra Modi (@narendramodi) April 29, 2026
সোমবারই ব্যারাকপুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ প্রচারসভা৷ প্রচার শেষে নিজের সোশ্যাল মিডিয়া পেজে পশ্চিমবঙ্গ ও বঙ্গবাসীর উদ্দেশে আবেগঘন খোলা চিঠি এবং অডিও বার্তা প্রকাশ করলেন তিনি৷ খোলা চিঠিতে নরেন্দ্র মোদি লিখলেন, ‘পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনী প্রচারজুড়ে, আমার পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া অপরিসীম ভালবাসা ও আশীর্বাদ আমাকে এক নতুন শক্তি দিয়েছে। এখানকার যুবশক্তি হোক বা নারীশক্তি, আমাদের কৃষক ভাইবোনেরা, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই এক ‘উন্নত বাংলা’ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই চিঠিতে আমি তাঁদের প্রতি আমার অনুভূতি প্রকাশ করেছি…”
প্রধানমন্ত্রী মোদি বাংলার জনগণকে লেখা তাঁর খোলা চিঠি লিখেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে আমি ১১ দিনের একটি অনুষ্ঠান পালন করেছিলাম—যা একটি কঠোর আধ্যাত্মিক অনুশাসন ও উপবাস। এই নির্বাচনী প্রচারণার সময়েও আমি ঠিক একই আধ্যাত্মিক অনুরণন অনুভব করেছি—যেমনটা দেবীর মন্দিরে প্রার্থনা করার সময় অনুভব করা যায়’।
बंगाल को भय, सिंडिकेट और भ्रष्टाचार के शासन से मुक्त करने के लिए दूसरे और अंतिम चरण के सभी मतदाताओं, विशेषकर माताओं, बहनों और युवाओं से अपील करता हूँ कि आप अधिक से अधिक संख्या में मतदान करें।
आपका एक वोट बंगाल के गौरव को पुनर्स्थापित करने के साथ-साथ महिलाओं को सुरक्षा देने का…
— Amit Shah (@AmitShah) April 29, 2026
তিনি আরও বলেন, ‘বাংলায় অনুষ্ঠিত সমস্ত র্যালি ও রোডশো জুড়ে আমি এমন আন্তরিক বার্তা ও ছবি পেয়েছি—যা গভীর আপনভাব ও স্নেহে পরিপূর্ণ—যে আমি তা কোনওদিনও ভুলতে পারব না। র্যালি ও রোডশো শেষ হওয়ার পর যখনই প্রথম সুযোগ পাই, গভীর রাতে আমি বসে এক গভীর প্রশান্তিতে সেই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকি… আমি আপনাদের ভালবাসার বার্তা ও চিঠিগুলো পড়ি, এমনকি তার উত্তরে আমার নিজের জবাবও তৈরি করে রাখি। সে তরুণ-তরুণীই হোক, আমাদের বোন ও কন্যাই হোক, কিংবা প্রবীণ—সব বয়সের সঙ্গীদের মধ্যে আমি যে গভীর স্নেহ প্রত্যক্ষ করি, তা সত্যিই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ’।
মোদি লেখেন, ‘এই নির্বাচনী প্রচারের পুরোটা জুড়েই আমি দেখেছি, বাংলার মানুষ—তাঁরা তরুণ, নারী, কৃষক বা শ্রমিক যেই হোন না কেন—একটি ‘উন্নত বাংলা’-র জন্য কতটা উদগ্রীব ও অধীর। বাংলার তরুণেরা এখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটি উন্মুক্ত ক্ষেত্র—একটি সমান সুযোগের মাঠ—চায়। আমাদের মেয়েরা চায় এক মুক্ত আকাশ—স্বাধীনতা ও সুযোগের জন্য—এবং সর্বোপরি, নিরাপত্তার জন্য। বাংলার প্রতিটি নাগরিক, প্রতিটি পরিবার একটিই অখণ্ড সংকল্প নিয়ে এগিয়ে চলেছে: “এখনই পরিবর্তনের সময়।” যথেষ্ট ভয় দেখানো হয়েছে; এখন যা প্রয়োজন তা হল আস্থা। এখন যা প্রয়োজন তা হলো বিজেপি৷’
সব শেষে মোদির বার্তা, ‘বাংলার সেবা করা এবং বাংলার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা—এটাই আমার পরম কর্তব্য। বাংলার প্রতিটি প্রতিবন্ধকতাকে সুযোগে রূপান্তরিত করা আমার নিয়তি এবং দায়িত্ব উভয়ই। আমি এই দায়িত্ব থেকে কখনও বিচ্যুত হব না বা পিছু হঠব না। আমি আপনাদের আমার আন্তরিক আশ্বাস দিচ্ছি: আমরা সকলে মিলে বাংলায় একজন বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের এই আনন্দময় মুহূর্তটি উদযাপন করব’৷