Last Updated:
Natungram GI Tag Wooden Craft: দুর্গাপুজোর মুখে পূর্ব বর্ধমানের কালনার নতুনগ্রামে অবিশ্বাস্য কাণ্ড! রাতারাতি বদলে গেল একটি সম্পূর্ণ গ্রামের ভাগ্য। নেপথ্যে লুকিয়ে রয়েছে ‘জিআই’ (GI) ট্যাগের মাস্টারস্ট্রোক। জিআই স্বীকৃতি মিলতেই মুম্বই, কলকাতা ও আসানসোলের বড় বড় পুজো মণ্ডপ থেকে ধেয়ে এসেছে প্রায় ১ কোটি টাকার মেগা অর্ডার! দিনরাত হাতুড়ি-বাটালির ছন্দে রাজা-রানি, গৌর-নিতাই ও কাঠপুতুল বানাতে বুঁদ গৌতম ভাস্কর, অর্জুন সূত্রধররা। কীভাবে বিশ্বমঞ্চে বাজিমাত করল বঙ্গশিল্পের এই ঐতিহ্যশালী গ্রাম? জানুন সেই গোপন রহস্য!
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত নতুনগ্রাম। কাঠের পুতুলের জন্য রাজ্যজুড়ে পরিচিত এই গ্রাম। গ্রামে ঢুকলেই চোখে পড়ে কাষ্ঠশিল্পীদের কর্মব্যস্ততা। কোথাও কাঠ খোদাই করে পুতুলের অবয়ব তৈরি হচ্ছে, কোথাও আবার চলছে রং ও সাজসজ্জার কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঠের টুকরো হয়ে উঠছে রাজা-রানি, গৌর-নিতাই, দুর্গা, পেঁচা থেকে শুরু করে নানা ধরনের পুতুল।