Last Updated:
SIP-এর মাধ্যমে ১ কোটি টাকার ফান্ড তৈরি করতে চান? মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং সাধারণ ও Step-Up SIP-তে কত দ্রুত লক্ষ্যে পৌঁছনো সম্ভব, জেনে নিন।
ভারতীয় শেয়ার বাজারে গত দু’বছর ধরে ব্যাপক ওঠানামা দেখা গিয়েছে। অনেক বিনিয়োগকারীর টাকা কার্যত একই জায়গায় রয়েছে। আবার অনেকের পোর্টফোলিওতে বড়সড় লোকসানও চলছে। এই পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ অর্থাৎ SIP খুচরো বিনিয়োগকারীদের জন্য সম্পদ তৈরি এবং আর্থিক স্বাধীনতা অর্জনের অন্যতম নির্ভরযোগ্য উপায় হিসেবে উঠে এসেছে।
