Last Updated:
Nepal Flash Flood: নেপালের ভয়াবহ হড়পা বানের পর ৩-৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে নিরাপদে মুম্বইয়ে ফিরলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী মানসী পারেখ। দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
মুম্বই: অবশেষে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী মানসী পারেখ । কৈলাস মানস সরোবর যাত্রার সময় নেপাল-তিব্বত সীমান্তের কাছে আকস্মিক বন্যা থেকে রক্ষা পেয়ে চীন থেকে এক দুঃসহ যাত্রার পর অভিনেত্রী নিরাপদে মুম্বইয়ে ফিরে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়ে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি।
