Last Updated:
New Animal Slaughter Rules In Bengal: পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কার্যকর করতে রাজ্য সরকার নতুন কড়া নির্দেশিকা জারি করেছে। শংসাপত্র ছাড়া গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি নিষিদ্ধ; নির্দিষ্ট শর্তে প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুমোদন মিলবে।
কলকাতাঃ পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করতে নতুন করে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট শংসাপত্র ছাড়া কোনও গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না।
নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে, তার জন্য পশুটির বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শংসাপত্র পাওয়া পশুকে শুধুমাত্র পৌর কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই বলি দেওয়া যাবে। কোনওভাবেই প্রকাশ্য স্থানে পশুবলি দেওয়া যাবে না। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলিপ্রাঙ্গণ পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ কঠোর ভাবে পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের ২০১৮ সালের ৬ অগস্টের রায় এবং সে সংক্রান্ত ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে।
Kolkata,West Bengal
