এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে মিরিক ও কালিম্পং। পুজোর আগেই মিরিককে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে প্রায় ১০০ কোটিরও বেশি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পের ডিপিআর জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী। মিরিক লেকের সৌন্দর্যায়নের পাশাপাশি আধুনিক পর্যটক সুবিধা, অ্যাডভেঞ্চার স্পোর্টস, নেচার ট্রেল, নতুন ভিউ পয়েন্ট এবং একাধিক বিনোদনমূলক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে পর্যটকদের অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ হবে, তেমনই হোটেল শিল্প, পরিবহণ, স্থানীয় ব্যবসা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।
