North Bengal Weather Update Today: মৌসুমি বায়ুর খামখেয়ালিপনায় উত্তরবঙ্গ জুড়ে অস্থির আবহাওয়া। পাহাড়ের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টির জেরে বাড়ছে ধসের বিপদ, ফলে পর্যটকদের সাবধানে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। সমতলের জেলাগুলিতে আবার ভ্যাপসা গরমের সঙ্গেই চলবে বজ্রপাত ও দমকা হাওয়া।