Last Updated:
North Dinajpur News: বেআইনি নেশার দ্রব্য বিক্রির প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন এক যুবক ও তাঁর কাকা। তাঁদের উপর ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ মাদক বিক্রির প্রতিবাদ জানিয়েছিলেন। সেই কারণে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। প্রতিবাদী যুবক এবং তাঁর কাকার উপর ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, শুক্রবার রাতে রায়গঞ্জের ৯ নং গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশাহার এলাকায় ঘটনাটি ঘটে। এক যুবক বেআইনি নেশার দ্রব্য বিক্রির প্রতিবাদ জানান। অভিযোগ, এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জহরুল হক আরও জানান, স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে ও তাঁর ভাইপোকে উদ্ধার করেন। এরপর রক্তাক্ত অবস্থাতেই তাঁরা রায়গঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে থানার তরফে তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে, এই ঘটনায় স্থানীয় ৭ দুষ্কৃতীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, মাদক বিক্রির প্রতিবাদ জানানোয় প্রতিবাদীদের উপর এহেন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
May 03, 2026 10:52 AM IST
North Dinajpur News: মাদক বিক্রির প্রতিবাদের জের! কাকা-ভাইপোর উপর রড-ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, হামলাকারীদের খোঁজে পুলিশ
