Last Updated:
Cooch Behar Road Accident: ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিসিইউ-তে রাখা হয়েছে।
কোচবিহারঃ রবিবাসরীয় সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। এদিন একটি যাত্রীবোঝাই অটো এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। এদিন সাতসকালে কোচবিহার শহর সংলগ্ন রাজারহাট কালিতলা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি রাজারহাটের দিক থেকে খাগড়াবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই অটো। সেই সময়ই এই দুইয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। অন্যদিকে গুরুতর জখম হন আরও ৪ জন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, এই মুহূর্তে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সেই কারণে তাঁদের সিসিইউ-তে রাখা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় আহত অটো চালকের ছেলে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাঁরা হাসপাতালে ছুটে এসেছেন।
প্রসঙ্গত, প্রায় নিত্যদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক দুর্ঘটনার খবর সামনে আসে। এবার ঘটনাস্থল কোচবিহার। সাতসকালে এক যাত্রীবোঝাই অটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন, আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ-তে ভর্তি আরও ৪ জন।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 03, 2026 12:17 PM IST
Road Accident: রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা! কোচবিহারে যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২, আহত আরও ৪
