ম্যাচিউরিটির সময় বড় অঙ্কের টাকা এককালীন পাবেন বিনিয়োগকারী-
ধরা যাক, ৪০ বছর বয়সি কোনও ব্যক্তি NPS-এ প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ শুরু করলেন। ২০ বছরে তিনি মোট ২৪,০০,০০০ টাকা বিনিয়োগ করবেন। এর উপর বার্ষিক ৯ শতাংশ রিটার্ন ধরে নিলে তিনি মোট ৪২,৭৮,৮৬৯ টাকা সুদ পাবেন। অর্থাৎ, ৬০ বছর বয়সে তাঁর NPS ফান্ডের পরিমাণ হবে ৬৬,৭৮,৮৬৯ টাকা। এর মধ্যে ২৬,৭১,৫৪৮ টাকা তাঁকে অ্যানুইটি কেনার জন্য ব্যবহার করতে হবে। অর্থাৎ, ম্যাচিউরিটির সময় এককালীন ৪০,০৭,৩২১ টাকা হাতে পাবেন।