Last Updated:
জানা গিয়েছে, শুক্রবার খাইবার পখতুনখওয়া প্রদেশের একটি মসজিদে শুক্রবারের প্রার্থনা শেষ হওয়ার পরই এই হামলা হয়৷
ফের পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত অন্তত ২৭ জন৷ উত্তর পশ্চিম পাকিস্তানের কোহটের পুলিশ সদর দফতরের বাইরেই মসজিদে এই হামলা হয়েছে বলে খবর৷ নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ অফিসার এবং ৬ জন সাধারণ মানুষ রয়েছেন বলে খবর৷ আত্মঘাতী হামলার পর দু হামলাকারীদের সঙ্গে পুলিশের গুলির লড়াইও শুরু হয়৷ সেই গুলির লড়াইতেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর৷
জানা গিয়েছে পাকিস্তানের খাইবার পখতুনখওয়া প্রদেশের কোহাটের ওই মসজিদে শুক্রবারের প্রার্থনা উপলক্ষে জড়ো হয়েছিলেন বহু সাধারণ মানুষ৷ আচমকাই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এসে ধাক্কা মারে৷ যে জায়গায় এই হামলা ঘটেছে, সেটি আফগানিস্তান সীমান্ত লাগোয়া বলে জানা গিয়েছে৷ তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলার দায়ে স্বীকার করেছে৷
এখনও পর্যন্ত খবর, এই হামলার ঘটনায় আহতের সংখ্যা ৭৮৷ হামলায় মসজিদের পাশাপাশি পুলিশের সদর দফতরের একাংশেরও ক্ষতি হয়েছে৷ জানা গিয়েছে, সশস্ত্র দুই হামলাকারী পুলিশের সদর দফতরে ঢুকে গুলি চালাতে শুরু করে৷ পাল্টা জবাব দেয় পুলিশও৷ গুলির লড়াইয়ে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি৷
(এটি একটি ব্রেকিং নিউজ৷ বিস্তরাতি তথ্য আসছে৷ আরও আপডেট পেতে পেজটি রিফ্রেশ করুন৷)
