Last Updated:
Parasailing Mishap: মহিলাটি অন্যান্য পর্যটকদেরও সতর্ক করে দিয়ে বলেছেন যে, যেকোনো জলক্রীড়া করার আগে প্রশ্ন করুন এবং নিরাপত্তা যাচাই করে নিন।
গোয়ায় প্যারাসেলিং করার এক ভয়াবহ অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন এক মহিলা পর্যটক। তাঁর অভিযোগ, রোমাঞ্চকর এই অভিযানে মাঝ-আকাশে তাঁর গলায় দড়ি পেঁচিয়ে যাওয়ায় তাঁর প্রায় সবকিছুই কেড়ে নিয়েছিল। পুষ্টিবিদ সুস্মিতা এই ভয়াবহ ঘটনাটির বিস্তারিত বিবরণ একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেছেন, যা এখন ভাইরাল হয়ে গিয়েছে এবং ২.৩ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে।
“গোয়ায় প্যারাসেলিংয়ের এক মজার অভিজ্ঞতা হিসেবে যা শুরু হয়েছিল, তার সমাপ্তি ঘটল সমুদ্রের মাঝখানে আমার অসহায় অবস্থার মধ্য দিয়ে,” তিনি ক্যাপশনে লিখেছেন। তাঁর কথায়, “জলে পড়ে গেলাম। গলায় দড়ি। আতঙ্ক। নীরবতা। ভয়। যখন আপনি বুঝতে পারেন যে আপনার আর কোনও নিয়ন্ত্রণ নেই, সেই অনুভূতি কোনও ক্যামেরাই ধরে রাখতে পারে না।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
