Last Updated:
Tamil Nadu:বিজয়ের টিভিকে সরকার গড়ছে তামিলনাড়ুতে। তাদের শরিক হচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। বুধবার ৫৫ বছরের জোট ভাঙল কংগ্রেস-ডিএমকে! তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জন্য তারা সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-কে সমর্থন জানায়।
তামিলনাড়ু: তামিলনাড়ুতে বড় রাজনৈতিক পালাবদল! বুধবার ৫৫ বছরের জোট ভাঙল কংগ্রেস-ডিএমকে! তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জন্য তারা সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-কে সমর্থন জানায়।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলছে, কংগ্রেস জানিয়েছে, টিভিকে-র সঙ্গে তাদের এই জোট শুধু এই সরকার গঠনের জন্য নয়, ভবিষ্যতে স্থানীয় সংস্থার নির্বাচন, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রেও বজায় থাকবে বলে। তবে কংগ্রেস এবং ডিএমকে এখনও ‘ইন্ডিয়া’ জোটে একসঙ্গে থাকতে পারে, যা জাতীয় স্তরে বিজেপিকে হারানোর জন্য গঠিত হয়েছিল। বাম দল, তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং কংগ্রেস—এরা অনেক সময় রাজ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও একই জোটে থেকেছে। তবে এই নতুন সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য ও সংহতি নিয়েও প্রশ্ন তুলতে পারে।
বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল তামিলনাড়ুতে। দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ ভেঙেচুরে দিয়ে প্রথম স্থান পেয়েছে সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি TVK। বিধানসভা নির্বাচনে TVK ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার থেকে তারা ১০টি আসন কমে ছিল। অন্যদিকে, কংগ্রেস ৫টি আসন পেয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সরকার গড়ার সমর্থন চেয়ে কংগ্রেস দলের দ্বারস্থ হন বিজয়, এই খবর জানিয়েছিলেন কে সি বেণুগোপাল! বুধবার কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়া টুডে-র সূত্র অনুযায়ী, তামিলনাড়ুতে কংগ্রেসের রাজ্য ইউনিট একটি ভার্চুয়াল বৈঠকে TVK-র সঙ্গে জোট নিয়ে আলোচনা করে একটি প্রস্তাব পাশ করেছে। খবরে বলা হয়েছে, কংগ্রেস সরকারে যোগ দিলে তারা দু’টি মন্ত্রীর পদ এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যানের পদ চাইতে পারে।২৩৪ আসনের বিধানসভায় TVK ১০৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার থেকে তারা এখনও ১০টি আসন কম।
মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন কোলাথুরে পরাস্ত হয়েছেন টিভিকে প্রতিদ্বন্দ্বীর কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রার্থী ও পন্নীরসেলভম বোডিনায়াকানুরে জিতেছেন। এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এডাপ্পাডি আসনে জয়ী হয়েছেন। চিত্রতারকা তথা টিভিকে প্রধান ‘থলপতি’ বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসনে লড়ে দু’টিতেই জিতেছেন।
Kolkata,West Bengal
