যদিও আগামী বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সাতটি বিল পেশ করা হবে, সেই তালিকায় নেই সীমানা পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয়েছে৷
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার জন্য ১৩০ তম সংবিধান সংশধোনী বিলও পেশ করা হচ্ছে না৷ তবে এই বিলটি নিয়ে সংসদের যৌথ কমিটি আজ, শুক্রবার আলোচনায় বসে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার কথা৷
মহিলা সংরক্ষণ এবং সীমানা পুনর্বিন্যাস বিল এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে কি না এবং এই দুই দুটি বিল কীভাবে ফের সংসদে পেশ করার পরিকল্পনা কেন্দ্র করছে, তা এখনও স্পষ্ট নয়৷ তবে যেহেতু বাদল অধিবেশনে সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকবে, তাই অধিবেশন শুরু পরেও অধ্যক্ষের অনুমতি নিয়ে মহিলা সংরক্ষণ, সীমানা বিলপগুলি ফের পেশ করতেই পারে কেন্দ্রীয় সরকার৷
বিদেশী অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল ২০২৬: মূলত বেসরকারি এনজিও-গুলির সম্পদ এবং তাদের সাহায্যের নামে আসা বিদেশী অনুদানের উপরে নজরদারি আরও কড়া করতেই এই বিলের উদ্দেশ্য৷ গত মার্চ মাসেও বিলটি লোকসভায় পেশ করা হয়৷
বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল ২০২৫- এই বিলটি আগেই যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল৷ তাদের রিপোর্ট জমা পড়লেই এই বিলটি সংসদে পেশ হতে পারে৷
সংসদে পেশ হবে ৫ নতুন বিল
দীর্ঘস্থায়ী বিদেশী বিনিয়োগ টানতে পেশ হবে ইনকাম ট্যাক্স (সংশোধনী) বিল ২০২৬৷
সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে ৩৭-এ নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট (বিচারপতিদের সংখ্যা সংক্রান্ত) সংশোধনী বিল ২০২৬৷
জন্ম মৃত্যু নিবন্ধীকরণের প্রক্রিয়ায় জোর দিতে আরও কড়া আইন আনতে চায় কেন্দ্র৷ যাতে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ প্রক্রিয়ায় দেরি না হয় এবং হলেও কড়া জরিমানা গুনতে হয়৷ এই লক্ষ্যেই জন্ম মৃত্যু নিবন্ধীকরণ (সংশোধনী) বিল ২০২৬ পেশ করা হবে৷
জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সর্বোপরি দেশের সম্মানহানি রুখতে Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 পেশ হবে৷
ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাকে আরও উৎসাহ দিতে রাজ্য সরকারগুলির হাতে আরও ক্ষমতা দেওয়ার লক্ষ্য এমএসএমই ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করা হবে৷