Last Updated:
Parliament Monsoon Session 2026: বাদল অধিবেশন শুরুর আগে রাম মন্দির দান দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি লিখলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। ঘটনার যাবতীয় দায় প্রধানমন্ত্রী, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের বলে অভিযোগ তুলে চাপ বাড়ালেন লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল।
নয়াদিল্লি: বাদল অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকেই কাটল তাল৷ সর্বদলীয় বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই বৈঠক থেকে ‘ওয়াক আউট’ করলেন বিরোধীরা৷ লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্ত নেওয়া বাকি থাকা সত্ত্বেও বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ‘পার্কিং প্লেস’ NCPI-কে বৈঠকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেই এই সিদ্ধান্ত৷ বিষয়টি ট্যুই করে জানিয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ৷ তা রিট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক-ও ব্রায়েনও৷ যদিও সূত্রের খবর, পরে ফের বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, আগামিকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ তার আগে আজ সংসদের অ্যানেক্স ভবনে ছিল সর্বদলীয় বৈঠক৷
সূত্রের খবর, গতকাল, শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর চিঠি প্রকাশ্যে আসার পরেই তৃণমূলের তরফে সব বিরোধী সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিরেন রিজিজু তথা কেন্দ্রের একপেশে অবস্থান নিয়ে বিস্তারিত কথা হয় সেখানে। এমনকি, বিরোধী সাংসদদের জানানো হয় এই ২০ সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশন পিটিশনও জমা দেওয়া রয়েছে৷ তারপরই সব বিরোধীরা সহমত হন ওয়াকআউট করার বিষয়ে।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘আমরা সব বিরোধীদের ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর চিত্রর দিকে নজর দেওয়ার জন্য৷’’
কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূলে বিদ্রোহ করে নাম না জানা দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন৷ পাশাপাশি, স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থন জানানোর কথাও জানিযেছিলেন তাঁরা৷ তারপরেই আজ, রবিবার সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে ডাক পায় এনসিপিআই৷ সেই বৈঠকে এনসিপিআই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুই সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার৷
অন্যদিকে, শনিবারই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন এনসিপিআই-তে যোগ দেওয়া কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ বাদল অধিবেশনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
এদিনের সর্বদলীয় বৈঠকে ডিলিমিটেশন বিল-এর বিষয়ে সমর্থন জানায় এম কে স্টালিনের দল ডিএমকে৷
Jul 19, 2026 11:52 AM IST
