Last Updated:
Parliament Monsoon Session: সংসদের বাদল অধিবেশন শুরু আগে আজ সর্বদলীয বৈঠক। ডাক পেয়েছে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ স্বীকৃতির লক্ষণ ঘিরে জল্পনা৷
নয়াদিল্লি: আগামিকাল সোমবার থেকে সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন৷ চলবে ১৩ অগাস্ট পর্যন্ত৷ মহিলা বিল, সংশোধনী বিল এবং ডিলিমিটেশন বিল সহ একাধিক বিল পেশ করা হতে পারে এই অধিবেশনে৷ অন্যদিকে, এসিপিআই-তৃণমূল পরিস্থিতি, উদ্ধব-শিণ্ডে সাংসদ সমীকরণও নজরে থাকবে এই অধিবেশনে৷ অধিবেশন শুরুর আগে, আজ সর্বদলীয় বৈঠক৷ তার আগে রাম মন্দির অনুদান দুর্নীতি প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷
বাদল অধিবেশন শুরুর আগে রাম মন্দির দান দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কে চিঠি লিখলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে। ঘটনার যাবতীয় দায় প্রধানমন্ত্রী, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের বলে অভিযোগ তুলে চাপ বাড়ালেন লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল।
মন্দিরের যাবতীয় দান, লেনদেন প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে এই চিঠিতে। পাশাপাশি, নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্তের দাবিও জানানো হয়েছে৷
বাদল অধিবেশনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার, তার দিশা সংসদের সব রাজনৈতিক দলের কাছে তুলে ধরতে আজ বেলা ১১টায় সংসদের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠকে বসেন সরকারপক্ষ।
এই বৈঠকে সব বিরোধী দলের নেতার পাশাপাশি আমন্ত্রিত সরকারের শরিক দলের নেতারাও।
স্পিকারের থেকে চূড়ান্ত সিলমোহর বাকি থাকলেও বৈঠকে ডাক পেয়েছেন এনসিপিআইয়ের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত থাকছেন সৌগত রায় এবং মহুয়া মৈত্র।
সূত্রের খবর, চলতি অধিবেশনে নারী সংরক্ষণ বিলের সংশোধনী, ডিলিমিটেশন বিল, উচ্চশিক্ষা বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর চেষ্টায় রয়েছে সরকারপক্ষ। অন্যদিকে নিট কেলেঙ্কারি থেকে রাম মন্দিরের দান চুরির ঘটনাকে হাতিয়ার করতে প্রস্তুত বিরোধীরাও, সে অবস্থায় দাঁড়িয়ে আজ মূলত বিরোধী দলগুলির প্রতি কী বার্তা সরকার পক্ষের থেকে দেওয়া হয়, সেটাই দেখার।
অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এন সি পি আই-তে যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন।
এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা ইউ বি টি-র ৬ সাংসদের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রিকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই ৬ সদস্যের অন্তর্ভূক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা ৭ থেকে বেড়ে হয়েছে ১৩৷
Jul 19, 2026 11:21 AM IST
