পেনশন গণনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল নির্দিষ্ট বেতনসীমা বা ‘ওয়েজ সিলিং’। ১ সেপ্টেম্বর ২০১৪-এর পর থেকে EPS-এর জন্য সর্বোচ্চ পেনশনযোগ্য বেতনের সীমা প্রতি মাসে ১৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সরাসরি অর্থ হল, আপনার বেসিক স্যালারি ৫০,০০০ হোক বা ১,০০,০০০ টাকা পেনশন গণনার ক্ষেত্রে আপনার বেতন মাত্র ১৫,০০০ টাকা হিসেবেই ধরা হবে। এই সীমাবদ্ধতার কারণেই কর্পোরেট কর্মীদের মাসিক পেনশন অনেক কম হয়ে যায়।