PM e-SVANidhi প্রকল্পের সুবিধা কী?আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করতে PM e-SVANidhi প্রকল্পেও সক্রিয়ভাবে সহায়তা করছে PNB। এই প্রকল্পের মাধ্যমে পথবিক্রেতারা কোনও গ্যারেন্টি ছাড়াই ব্যবসার জন্য কার্যকরী মূলধনের ঋণ পাবেন। একই সঙ্গে UPI-ভিত্তিক ডিজিটাল লেনদেনকেও উৎসাহিত করা হচ্ছে।এই প্রকল্পে ধাপে ধাপে ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। যাঁরা সময়মতো ঋণ শোধ করেন, তাঁরা পরবর্তী পর্যায়ে আরও বেশি ঋণ পাওয়ার সুযোগ পান।এছাড়া যোগ্য ঋণের ক্ষেত্রে শূন্য মার্জিন এবং কোনও প্রসেসিং ফি নেই, ফলে ছোট ব্যবসায়ীরা সহজেই নিজেদের ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে, ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে এবং দীর্ঘমেয়াদে আর্থিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন।
