Last Updated:
PoK: পাক অধিকৃত কাশ্মীরে তুমুল বিক্ষোভ৷ পিওকে-র আনব্ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক দাবি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
ইসলামাবাদ: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) তুমুল বিক্ষোভ৷ রবিবার হাজার হাজার মানুষ সামিল বিক্ষোভে৷ অবরোধ তুলে নেওয়া, যোগাযোগ পরিষেবা পুনরায় চালু করা, খাদ্য ও ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি এবং ৩৮ দফা লিখিত চুক্তি বাস্তবায়নের দাবিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পিওকে-র আনব্ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্স কাঁদানে গ্যাস ছোড়ে এবং পরে গুলিও চালায়। স্থানীয় সূত্রের দাবি, গুলিতে মুহাম্মদ ইয়াকুব নামে এক ব্যক্তি নিহত হন। এছাড়া একাধিক মানুষ আহত হন। কাঁদানে গ্যাস ও গুলিতে অন্তত চারজন যুবকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বিক্ষোভের আঁচ ছড়িয়েছে আরও একাধিক শহরে৷ অ্যাকশন কমিটি-র ডাকে মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, মিরপুর, দাদিয়াল, দেরাকোট, জিরো পয়েন্ট, তিয়াত্রি নোট এবং সারোসা-সহ একাধিক এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।
গ্রেফতার হওয়া সকল আন্দোলনকারীর মুক্তি, যার মধ্যে অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মির-ও রয়েছেন।
নিহতদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া।
বারবার বিলম্ব না করে ৩৮ দফা চুক্তি কার্যকর করা।
দাদিয়ালে নিরাপত্তা বাহিনী পিছু হটার দাবি
স্থানীয় সূত্রের দাবি, দাদিয়াল এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারীর চাপে নিরাপত্তা বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। তবে নিহত ও আহতের সংখ্যা কিংবা বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে এখনও পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
Kolkata,West Bengal
