সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন একটি সামাজিক বার্তাধর্মী সিনেমার অংশ হতে পেরে তিনি খুশি। বিশেষ করে পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কাজ করতে পারা তাঁর কাছে স্মরণীয় অভিজ্ঞতা।