Last Updated:
Popular Actress Death: প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী পাভালা শ্যামলা। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
নয়াদিল্লি: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রবীণ অভিনেত্রী পাভালা শ্যামলা মঙ্গলবার ভোরে মারা গেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৫ বছর৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর খবর তেলেগু চলচ্চিত্র জগৎ এবং তাঁর ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
