Last Updated:
Popular Actress Death: বিনোদন জগতে একের পর এক দুঃসংবাদ৷ চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী জিন লজ৷ অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷
প্রয়াত হলেন ব্রিটিশ অভিনেত্রী জিন লজ, যিনি ১৯৫৪ সালে অ্যালান ল্যাডের সঙ্গে মধ্যযুগীয় অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র ‘দ্য ব্ল্যাক নাইট’ -এ অভিনয় করেছিলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। লজ তার জন্মদিনের একদিন পর, বুধবার মারা গেছেন বলে তার নাতনি অ্যামি শগনেসি জানিয়েছেন ।
