Last Updated:
Popular Content Creator Death: চণ্ডীপুরের পায়রাচালী গ্রামে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সীমা দাসের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে জল্পনা চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
চণ্ডীপুর, সৈকত শী: চণ্ডীপুরের পায়রাচালী গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা। সোশ্যাল মিডিয়ার দৌলতে যিনি সবসময় নেটিজেনদের মাতিয়ে রাখতেন, সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সীমা দাসের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত রাতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পরিবার, আত্মীয়স্বজন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ অনুগামীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
