বিতর্কটি তীব্র হওয়ার পর উদিত নারায়ণ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন। তিনি এটিকে ভক্তদের ভালবাসা হিসেবে বর্ণনা করে বলেন, “ভক্তরা তো পাগলই হয়, তাই না? আমরা ওরকম নই, আমরা সভ্য মানুষ। কিছু মানুষ এভাবেই তাদের ভালবাসা প্রকাশ করে, তাহলে বিষয়টিকে এতটা বড় করে দেখানোর কী দরকার?” উদিত নারায়ণের মন্তব্যের পরও তাকে নিয়ে জল্পনা কমেনি, বরং একবছর হওয়ার পরও চুম্বন বিতর্কে তিনি চর্চায় রয়েছেন৷